কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন
কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দর কর্মী আহত হননি।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি বলেন, ‘কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে যা বিমানবন্দরের রাডার ব্যবস্থায় আঘাত হেনেছে।’

সূত্র: আল–জাজিরা


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com