টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ৩

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৮:০৮:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৮:০৮:৪১ অপরাহ্ন
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নল্যা বাজার এলাকায় মঙ্গলবার বিকেলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন— ধনবাড়ি উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে আলী আকবর (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে উমর ফারুক (৪৫) এবং একই উপজেলার বাউসী পপুলার নিবাসী খোকন (৪২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস নল্যা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির চালক মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com