প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল, তিনি সুখী সমৃদ্ধ দেশ গড়বেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করব। আজকে আমরা অত্যন্ত সাহসী বোধ করছি। যে আজকে আমাদের নেতা তারেক রহমান নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন।
বিএনপির এই নেতা আরও বলেন, আজ একটা ভিন্ন পরিবেশে আমরা স্বাধীনতা দিবস উদ্যাপন করতে যাচ্ছি। আজকে সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদ্যাপন করতে যাচ্ছি। আজকে একটাই দুঃখ স্বাধীনতার আরেকজন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই।