বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাজীব শেখ (২৮) নামে একজন নিহত হয়েছেন। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ী গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়। নিহত রাজীব শেখ ওই গ্রামের ফারুক শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ২০১২ সাল থেকে চিংগড়ী গ্রামে বিশ্বাস বংশ ও শেখ বংশের মধ্যে বিরোধ চলে আসছে। পূর্ববিরোধের জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মুঠোফোনে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় রাজীব নামে একজন নিহত হয়েছেন।