বগুড়াসহ উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব করতে জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানের শিলাদেবীর ঘাট এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে শাহে আলম বলেন, বগুড়ায় এ আঞ্চলিক কেন্দ্র বাস্তবায়িত হলে রাজশাহী ও রংপুর বিভাগের লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। প্রস্তাবিত কেন্দ্রে একটি আধুনিক টিচার্স ট্রেনিং সেন্টার বাস্তবায়নের পরিকল্পনা আছে। এখানে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এতে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের রেজিস্ট্রেশন, ফরম পূরণসহ বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম- তিন ক্ষেত্রেই ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। তাই নতুন আঞ্চলিক কেন্দ্র চালু হলে এসব কার্যক্রম স্থানীয় পর্যায়েই সম্পন্ন করা সম্ভব হবে।