ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এর প্রতিবাদে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল অন্তবর্তীকালীন সরকার। তবে নতুন সরকার আসার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচারের দরজা খুলতে যাচ্ছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচারে কোনো বাধা আর নেই। এমনটা জানিয়েছেন, নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে বলেছিলেন, আইপিএল সম্প্রচার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি। জহির উদ্দিনের উদ্ধৃতি দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে, ‘আইপিএল সম্প্রচারের আবেদন কেউ আমাদের কাছে করেনি। আমরা খেলার সঙ্গে রাজনীতিকে মেশাতে চাই না। আমরা বাণিজ্যিক প্রেক্ষাপটে বিষয়টা দেখতে চাই। যদি কোনো চ্যানেল আইপিএল সম্প্রচার করতে চায়, আমরা ইতিবাচকভাবে সেটা বিবেচনা করবো।’
স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারে কি না এমন প্রশ্নে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আমরা কাউকে এটি সম্প্রচারে নিষিদ্ধ করবো না। যদি স্টার স্পোর্টস সম্প্রচার করতে চায়, তারা পারবে। যদি আমাদের কোনো চ্যানেল সম্প্রচার করতে চায়, আমরা সেটা ইতিবাচকভাবে নেবো। কিন্তু কোনো কিছু জোর করে চাপিয়ে দেবো না।’
বাংলাদেশের কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রেজাউল করিম লাবু জানিয়েছেন, তারা আইপিএল সম্প্রচারে স্টার স্পোর্টসকে বাধা দেবেন না। কারণ এই বিষয়ে সরকারি কোনো নির্দেশনা নেই। তিনি বললেন, ‘স্টার স্পোর্টস বাংলাদেশে আইপিএল সম্প্রচার করতে চাইলে করতে পারে, কেউ তাদের থামাতে আমাদের নির্দেশনা দেয়নি। অন্তবর্তীকালীন সরকারের আগের নির্দেশনার কোনো মূল্য নেই এখন। এই সরকার যদি আমাদের বন্ধ করতে বলে, আমরা করবো। কারণ আগের সরকারের নির্দেশনাবলী আর কার্যকর নেই।’