কুমিল্লার ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় ৬ গেটম্যানসহ ১০ জনের দায়িত্বে অবহেলা উল্লেখ করে ১১ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। রোববার (২৯ মার্চ) বিকেলে কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরী জেলা প্রশাসক মু. রেজা হাসানের নিকট এ প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে রেল কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগের সমন্বয়হীনতার কথা উল্লেখ করে সড়ক ও জনপথ বিভাগকে জবাবদিহিতা করার জন্যও বলা হয়েছে। এছাড়াও বাস মালিকের পক্ষ থেকে দায়েরকৃত বক্তব্যও সন্তোষজনক নয় বলে জানান কমিটির প্রধান।
জানা যায়, গত ২১ মার্চ ঈদুল ফিতরের দিন দিবাগত রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিং এ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক।
কমিটির অপর সদস্যরা হলেন- বিআরটিএ’র সহকারী পরিচালক ফারুক আলম, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা-১ আসিফ খান চৌধুরী ও ময়নামতিক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়। নির্ধারিত সময়ের শেষ দিন কমিটির প্রধান জেলা প্রশাসক মু. রেজা হাসানের নিকট ১১ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত কমিটির প্রধান ও কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরী জানান, পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের ৪ গেটম্যান, বিজয়পুর লেভেলক্রসিংয়ের ২ গেইটম্যান, লালমাই রেলস্টেশনের সহকারী রেলস্টেশন মাষ্টার, ট্রেনের দুইজন লোকোমাস্টার ও বাস চালকের দায়িত্বে অবহেলার বিষয়টি কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ বিভাগকে জবাবদিহিতা করার জন্যও বলা হয়েছে। এছাড়াও বাস মালিকের পক্ষ থেকে দায়েরকৃত বক্তব্য সন্তোষজনক হয়নি। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের দায় উল্লেখ করে আমরা প্রতিবেদনটি দাখিল করেছি।
তিনি আরও জানান, তদন্তে অন্তত ৬টি বিষয়ে ব্যত্যয়ের বিষয়টি উঠে এসেছে এবং বেশ কয়েকজন ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। এ প্রতিবেদনে মোট ৮টি সুপারিশ করা হয়েছে।