পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৯:৪৪:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৯:৪৪:৩৮ পূর্বাহ্ন
না ফেরার দেশে পাড়ি জমালেন টালিউড সিনেমার পরিচিত মুখ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার এই আকস্মিক প্রয়াণে গোটা ইন্ডাস্ট্রিতে যেন শোকের ছায়া নেমে এসেছে। তার বয়স হয়েছিল ৪৩ বছর।জানা যায়, রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের একপর্যায়ে সমুদ্রে নামেন তিনি। পরে হঠাৎ তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন।উদ্ধারের পর দ্রুত তাকে দিঘা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।


এই মর্মান্তিক দুর্ঘটনায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে কাজ করা রাহুলের সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন।
ভাস্কর বলেন, ‘পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটল, তা এখনো পরিষ্কার নয়। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন- এটা মেনে নেওয়া কঠিন।’ এই মর্মান্তিক ঘটনায় সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।



উল্লেখ্য, ২০০৮ সালে মুক্তি পাওয়া কলকাতার ব্লকবাস্টার ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় ক্যারিয়ারে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাহুল।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com