বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৬:৩২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৬:৩২:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্ধুর বিয়েতে প্রচলিত উপহারের বদলে ২ লিটার অকটেন উপহার দিয়েছেন এক যুবক ও তার বন্ধুরা। আর ব্যতিক্রমী এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে বিয়েতে এমন উপহার দেখে আগত অতিথিরা আনন্দের পাশাপাশি বিস্মিতও হয়েছেন।সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়েতে প্রচলিত উপহারের পরিবর্তে ২ লিটার অকটেন উপহার দেন মাসুমসহ তার বন্ধুরা।



বন্ধুদের এমন অভিনব উপহার ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে সময়ের প্রেক্ষাপটে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।


উপহার প্রদানকারী মাসুম বলেন, বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে। এ জন্য একটু ভিন্নভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে আমরা প্রতীকীভাবে ২ লিটার অকটেন উপহার দিয়েছি।


জ্বালানি সংকটের সময় কুলাউড়ার এই ব্যতিক্রমী উপহার সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা ও চর্চার সৃষ্টি করেছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com