মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৫:০৫:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৫:০৫:০২ অপরাহ্ন
রাজধানীর বিমানবন্দর এলাকায় মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন শ্রী স্বপন কুমার সরকার (৫৫) নামে এক ব্যক্তি। বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  
স্বপন বগুড়া জেলার সোনাতলা উপজেলার উত্তর বাঁশকাটা গ্রামের রমেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি একটি ট্রাভেলস ব্যাবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ির এসআই মুহাম্মদ আব্দুর রাজ্জাক।   



তিনি বলেন, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে র্যাব হেড কোয়াটারের পাশে বিমানবন্দর স্টেশনের দক্ষিণ দিকে রেল লাইনের ওপর মোবাইলে কথা বলা অবস্থায় হাঁটছিলেন স্বপন কুমার। এ সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন এলে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসআই আরও জানান, সংবাদ পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com