লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইলে কল করে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। তার ডান চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ এপ্রিল) সকালে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামে বাড়ির পাশের একটি ফসলি খেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, পাওনা টাকা দিবে বলে এক ব্যক্তি তাকে গভীর রাতে মোবাইলে ফোন করে ডেকে নেয়। সকালে তার লাশ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়েছে। ফরহাদ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে ও পেশায় অটোরিকশা চালক ছিলেন। এক সন্তানের জনক তিনি।
ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দিবে বলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ২টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে আর বাড়ি ফেরেননি। ভোরে মোবাইলফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি খেতে তার লাশ পড়ে থাকার খবর পান তিনি। টাকার লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।