মার্কিন অবরোধ শুরুর পর পারস্য উপসাগর অঞ্চলে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার মধ্যে হরমুজ প্রণালি পাড়ি দিয়ে অপরিশোধিত তেল নিয়ে বের হয়েছে পাকিস্তানের পতাকাবাহী একটি ট্যাংকার। দ্য ব্লুমবার্গ-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পর এটিই প্রথম তেলবাহী জাহাজ যা অপরিশোধিত তেল নিয়ে গুরুত্বপূর্ণ এই নৌপথ অতিক্রম করেছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য অনুযায়ী, ‘শালিমার’ নামের অ্যাফ্রাম্যাক্স শ্রেণির ট্যাংকারটি বৃহস্পতিবার গভীর রাতে ইরানের লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করে ওমান উপসাগরে প্রবেশ করে। ট্যাংকারটিতে সংযুক্ত আরব আমিরাতের দাস দ্বীপ থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই করা হয়েছে।
তবে জাহাজটি পূর্ণ ধারণক্ষমতার তুলনায় অর্ধেক বোঝাই অবস্থায় রয়েছে। বর্তমানে ট্যাংকারটির গন্তব্য হিসেবে পাকিস্তানের করাচি বন্দর নির্দেশ করা হয়েছে।এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হয় গত সোমবার। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এই অবরোধ পরিস্থিতির কারণে সেখানে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে।এর ফলে বৈশ্বিক তেল সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে রয়েছে।