এলপি গ্যাস আমদানির জাহাজভাড়া ও ডিজেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে মাসের মাঝখানেই ভোক্তাপর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সমন্বয়ের কারণে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ দিনের মধ্যে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়লো ৫৯৯ টাকা।এর আগে, ২ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ে ৩৮৭ টাকা, ১৮ দিনের মাথায় আজ বাড়লো আরো ২১২ টাকা।
১৮ দিনের মধ্যে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়লো ৫৯৯ টাকা।এর আগে, ২ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ে ৩৮৭ টাকা, ১৮ দিনের মাথায় আজ বাড়লো আরো ২১২ টাকা।