ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার হাওরে কোমরপানিতে ধান কাটছেন কৃষকেরা

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৪:৪৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৪:৪৭:৫৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার হাওরে কোমরপানিতে ধান কাটছেন কৃষকেরা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অতিবৃষ্টি উজানের ঢলে তলিয়ে যাওয়া হাওরে কোমরসমান পানিতে নেমে ধান কাটছেন কৃষকেরা।

সরেজমিনে দেখা গেছে, অতিবৃষ্টি ও উজানের ঢলে উপজেলার মেদির হাওর, মাছমা হাওর, চিনাকান্দি হাওর, বড়কান্দি হাওরে কৃষকের ধান এখন পানির নিচে। তবে দুদিন ধরে ভারী বৃষ্টি না হওয়ায় ধান কাটা অব্যাহত রয়েছে। তলিয়ে থাকা ধানের ১০ শতাংশ নতুন করে কাটা সম্ভব হয়েছে বলে জানান কৃষকেরা।

তারা জানান, কষ্টে ফলানো ফসল চোখের সামনে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়ছেন। কোমরসমান পানিতে নেমে ধান কাটছেন তারা। এক্ষেত্রেও বিড়ম্বনা রয়েছে শ্রমিক সংকট। বাড়তি খরচ গুণে তাদের শ্রমিক সংগ্রহ করতে হচ্ছে। তবে যে ধান কেটে সংগ্রহ করা হচ্ছে আকাশ মেঘলা হওয়ায় সেগুলো শুকানো যাচ্ছে না। এতে ধান নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়ছেন তারা। আবার কিছু কিছু জমির পানি এতটাই বেশি যে ধান কাটাই সম্ভব হচ্ছে না। 

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার বিস্তীর্ণ হাওরে ১১ হাজার হেক্টর জমিতে করা হয় বোরোর আবাদ। এরইমধ্যে হাওরে আবাদ করা ৭৫ শতাংশ ধান কাটা হয়েছে। 

নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন বলেনদুদিন ধরে ভারী বৃষ্টিপাত না হওয়ায় হাওরের পানি কিছুটা কমেছে। ধান কাটা অব্যাহত থাকায় তলিয়ে যাওয়া ৩০ শতাংশ জমির মধ্যে নতুন করে ১০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। দ্রুত পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কমে আসবে। ক্ষতির মুখে থাকা কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম