ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের হামলা-সংঘর্ষের ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ তাহসিফের সাথে থাকা সেই তরুণী গ্রেফতার বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব: ধর্মমন্ত্রী মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন পুলিশের ৭ কর্মকর্তা চাকরিচ্যুত, একজন বাধ্যতামূলক অবসরে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তাহসিফ হত্যা মামলায় গ্রেফতার দীপ ৪ দিনের রিমান্ডে সাজেকে পিসিজেএসএস-ইউপিডিএফের গোলাগুলি

ব্রাহ্মণবাড়িয়ার হাওরে কোমরপানিতে ধান কাটছেন কৃষকেরা

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৪:৪৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৪:৪৭:৫৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার হাওরে কোমরপানিতে ধান কাটছেন কৃষকেরা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অতিবৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে যাওয়া হাওরে কোমরসমান পানিতে নেমে ধান কাটছেন কৃষকেরা।

সরেজমিনে দেখা গেছে, অতিবৃষ্টি ও উজানের ঢলে উপজেলার মেদির হাওর, মাছমা হাওর, চিনাকান্দি হাওর, বড়কান্দি হাওরে কৃষকের ধান এখন পানির নিচে। তবে দুদিন ধরে ভারী বৃষ্টি না হওয়ায় ধান কাটা অব্যাহত রয়েছে। তলিয়ে থাকা ধানের ১০ শতাংশ নতুন করে কাটা সম্ভব হয়েছে বলে জানান কৃষকেরা।

তারা জানান, কষ্টে ফলানো ফসল চোখের সামনে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়ছেন। কোমরসমান পানিতে নেমে ধান কাটছেন তারা। এক্ষেত্রেও বিড়ম্বনা রয়েছে শ্রমিক সংকট। বাড়তি খরচ গুণে তাদের শ্রমিক সংগ্রহ করতে হচ্ছে। তবে যে ধান কেটে সংগ্রহ করা হচ্ছে আকাশ মেঘলা হওয়ায় সেগুলো শুকানো যাচ্ছে না। এতে ধান নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়ছেন তারা। আবার কিছু কিছু জমির পানি এতটাই বেশি যে ধান কাটাই সম্ভব হচ্ছে না। 

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার বিস্তীর্ণ হাওরে ১১ হাজার হেক্টর জমিতে করা হয় বোরোর আবাদ। এরইমধ্যে হাওরে আবাদ করা ৭৫ শতাংশ ধান কাটা হয়েছে। 

নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন বলেন, দুদিন ধরে ভারী বৃষ্টিপাত না হওয়ায় হাওরের পানি কিছুটা কমেছে। ধান কাটা অব্যাহত থাকায় তলিয়ে যাওয়া ৩০ শতাংশ জমির মধ্যে নতুন করে ১০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। দ্রুত পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কমে আসবে। ক্ষতির মুখে থাকা কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম

এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম