ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

৩০০ ফিটের আশপাশে দ্রুত সেবা নিশ্চিতে নতুন পুলিশ ফাঁড়ি

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৯:৪৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৯:৪৪:২৫ অপরাহ্ন
৩০০ ফিটের আশপাশে দ্রুত সেবা নিশ্চিতে নতুন পুলিশ ফাঁড়ি
রাজধানীর ৩০০ ফিট এর আশপাশের এলাকায় দ্রুত সেবা দিতে খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি খোলা হয়েছে। শুক্রবার ( মে) দুপুরে খিলক্ষেত থানা এলাকার এই ভবন উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ডিএমপির মিডিয়া শাখা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি জানান, ৩০০ ফিট এক্সপ্রেস ঘিরে এই এলাকায় ব্যবসায়িক প্রশাসনিক ভবনের পাশাপাশি জনসমাগম যানবাহন চলাচল বেড়েছে। বরুয়া, ডুমনি, পাতিরা তলনা এলাকাগুলো থানা থেকে দূরে হওয়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা দেওয়া আগে কঠিন ছিল। নতুন এই ফাঁড়ি স্থাপনের ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।

আইজিপি আরও জানান, জমিসংক্রান্ত বিরোধ, মাদক ছিনতাই রোধে পুলিশের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করবে এই ফাঁড়ি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরোয়ার বলেন, শৃঙ্খলা বজায় রাখতে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ডিএমপি বদ্ধপরিকর। তিনি বিশ্বাস করেন, এই নতুন ভবন স্থানীয় নিরাপত্তার চিত্র বদলে দেবে।

অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তর ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 

কমেন্ট বক্স
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা