ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:২৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:২৬:৪২ অপরাহ্ন
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা
নির্বাচনে পরাজয়ের পর নিজের পুরোনো পেশায় ফিরেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

বৃহস্পতিবার (১৪ মে) ভোটপরবর্তী সহিংসতার মামলায় কলকাতা হাইকোর্টে একটি শুনানিতে অংশ নেন তিনি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর রাজ্যজুড়ে রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মুসলিম ও রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করে ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও খুনের অভিযোগ উঠেছে। সহিংসতায় অন্তত ৪ জন নিহত এবং ১০০০ জনের বেশি আটক হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভোট পরবর্তী এসব সহিংসতার জন্য মামলা দায়ের করেন তৃণমূল কংগ্রেসের শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মামলায় অভিযোগ করা হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, বহু কর্মী-সমর্থক ঘরছাড়া এবং আক্রান্ত হয়েছেন। সেই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
 
এই মামলার শুনানিতে অংশ নিতেই আইনজীবীর পেশায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইন নিয়ে পড়াশোনা রয়েছে তার এবং একসময় তিনি আইন পেশার সাথেও যুক্ত ছিলেন। যদিও চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্টে এক মামলার শুনানিতে তিনি সাধারণ পোশাকেই অংশ নিয়েছিলেন, তবে এবার সম্পূর্ণ আইনজীবীর পোশাকেই আদালতে হাজির হলেন তিনি।
 
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুর কেন্দ্রেও শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা। বর্তমানে তিনি বিধায়ক নন, শুধু তৃণমূল নেত্রী হিসেবেই রাজনৈতিক লড়াই চালাচ্ছেন। এবার ভোট পরবর্তী সহিংসতার ঘটনায় আইনজীবী হিসেবে আদালতে ফিরলেন তিনি।
 
আইনজীবীর পোশাক পরেই আজ সকালে কলকাতার কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা। হাইকোর্টে পৌঁছানোর সাথে সাথে তাকে ঘিরে কৌতূহলী ভিড় জমে যায়। তবে কোনো মন্তব্য না করেই দ্রুত আদালতের ভেতরে ঢুকে যান তিনি।
 
আদালতের শুনানিতে অংশ নিয়ে মমতা প্রথমেই জানান, ১৯৮৫ সাল থেকে তিনি একজন আইনজীবী। আইনজীবী হিসেবেই তিনি শুনানিতে অংশ নিতে চান। ভোট পরবর্তী সহিংসতা তিনি জানান, ৯২ বছর বয়সি বৃদ্ধ থেকে ১৮-র তরুণ-তরুণী, সবাইকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। সংখ্যালঘু ও তফসিলি জাতি মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
 
তিনি জানান, তাকেও বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না। তিনি অনলাইনে অভিযোগ জানিয়েছেন, কিছু তাতেও কাজ হচ্ছে না। কলকাতায় বুলডোজার চালানোরও তীব্র বিরোধিতা করেন তিনি। মমতা স্পষ্ট ভাষায় বলেন, ‘এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। বাংলাকে বাঁচাতে হবে।’
 
আদালতে তৃণমূল রাজনীতিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্বাচনের পর তৃণমূলের ১৫০-১৬০টি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, রাজ্যজুড়ে ভাঙচুর চলছে, বুলডোজার চালানো হচ্ছে। বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার প্রসঙ্গে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। আবেদন জানানো হয়, আদালতের নির্দেশ ছাড়া যেন এ রাজ্যে বুলডোজার চালানো না হয়।
 

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ