ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

জানাজার একদিন আগেও ‘জয় বাংলা’ বলার মুরদ ছিল না, একদিন পরও নেই: প্রতিমন্ত্রী মীর হেলাল

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৮:০৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৮:০৭:২৯ অপরাহ্ন
জানাজার একদিন আগেও ‘জয় বাংলা’ বলার মুরদ ছিল না, একদিন পরও নেই: প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্যবিষয়ক ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি একটি সহনশীল রাজনৈতিক দল। তবে জানাজার মতো ধর্মীয় পরিবেশেজয় বাংলাস্লোগান দেওয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছেন।

শুক্রবার (১৫ মে) চট্টগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে যুবদল, ছাত্রদল চট্টগ্রাম নগরের পাহাড়তলী, খুলশী, আকবরশাহ, হালিশহর ডবলমুড়িং থানা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মীর হেলাল বলেন, “জানাজার আগে যেমনজয় বাংলাবলার সাহস ছিল না, জানাজার পরও নেই। জানাজার শেষে মানুষ সাধারণত দরুদ বা কালেমা পাঠ করে। সেখানে ১০-২০ জন লোকজয় বাংলাস্লোগান দিয়ে কিছু প্রমাণ করতে চাইলে, সেটি তাদের রাজনৈতিক অবস্থানকেই স্পষ্ট করে।

তিনি আরও বলেন, বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা বজায় রাখতে চায় এবং রাজনৈতিক দেউলিয়াত্বের রাজনীতি দেখতে চায় না। দলের ভাবমূর্তি আরও উন্নত করতে নেতাকর্মীরা কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিগত ১৭ বছর ধরে রাজপথে ত্যাগ স্বীকার করা নেতাদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের থাকার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত বুধবার (১৩ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একদল লোকজয় বাংলাস্লোগান দিলে সামাজিক যোগাযোগমাধ্যম রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ২৫ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ