ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা নেতানিয়াহুর

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৫:০২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৫:০২:৪১ অপরাহ্ন
হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা নেতানিয়াহুর
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে বন্দি থাকা নাগরিকদের মুক্ত করতে ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছেন। একই সঙ্গে, যারা বন্দিদের মুক্তি কার্যক্রমে সাহায্য করবে, তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার পথও দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) নেতানিয়াহু সংক্ষিপ্ত সফরে গাজা সীমান্তের কাছাকাছি যান এবং সেখানেই এ ঘোষণা দেন।

নেতানিয়াহু বলেন,"যারা এই অঞ্চল ছাড়তে চায়, তাদের জন্য আমার বার্তা হলো, যদি কেউ আমাদের কাছে বন্দিদের এনে দেয়, সে নিজের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় পাবে। আমরা প্রত্যেক জিম্মির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার দেব।"

ইসরাইলি সরকারের তথ্যমতে, হামাসের হাতে এখনও ১০১ জন বন্দি রয়েছেন। তবে তাদের এক-তৃতীয়াংশের বেশি হয়তো প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নেতানিয়াহুর এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন বন্দিদের মুক্তির দাবিতে ইসরাইলজুড়ে গণবিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করে বন্দিদের মুক্তির ব্যবস্থা করেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের চাপ মোকাবিলায় জোরালো অবস্থান নিলেও হামাসের সঙ্গে কোনো চুক্তির বিষয়ে এখনও দৃঢ় সিদ্ধান্তের কথা জানাননি।

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ