ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

ঋণের ৫০ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৯:১৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৯:১৩:৫৭ অপরাহ্ন
ঋণের ৫০ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
নীলফামারীর কিশোরগঞ্জে এনজিও থেকে ঋণের টাকা তুলে বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে চেতনানাশক দিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৫ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘটনা ঘটে। ভুক্তভোগী সদর ইউনিয়নের পুষনা গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে জহুরুল ইসলাম টিএমএসএস নামে একটি এনজিও থেকে লোনের ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার নাকে চেতনানাশক দেয়। এসময়ে তার হাতে কয়েকটি বিদেশি টাকার মতো কাগজ দিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, এনজিও থেকে লোনের টাকা তুলে বাড়ি যাওয়ার পথে কয়েকজন এসে আমার নাকে চেতনানাশক দিলে আমার স্বাভাবিক জ্ঞান থাকে না। কিছুক্ষণ পর আমার জ্ঞান স্বাভাবিক হলে হাতে কয়েকটি বিদেশি টাকা দেখে চিৎকার করি। তারপর দেখি আমার পকেটে থাকা ৫০ হাজার টাকা তারা নিয়ে গেছে। বিষয়ে থানায় অভিযোগ করেছি।

বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি তদন্ত করে দোষীকে শনাক্তের চেষ্টা করছি।
 

কমেন্ট বক্স