ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৫:১৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৫:১৬:০৭ অপরাহ্ন
শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার মধ্যে আসন্ন টেস্ট সিরিজ ঘিরে উত্তেজনা তুঙ্গে। চলতি মাসের ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা চোট কাটিয়ে ফিরেছেন দলে, তাই আবারও নেতৃত্বে দেখা যাবে তাকে।

দলে ফিরেছেন দুই পেসার মার্কো ইয়ানসেন আর জেরাল্ড কুটজিয়া, যারা প্রায় ১১ মাস পর টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। ইয়ানসেন তার শেষ টেস্ট খেলেছিলেন জানুয়ারিতে ভারতের বিপক্ষে, আর কুটজিয়া সেই একই সিরিজে খেলেছিলেন তার তৃতীয় ও শেষ ম্যাচ।

এদিকে, ডেন পিট বাদ পড়েছেন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে এবার থাকছেন কেশাভ মহারাজ আর সেনুরান মুথুসামি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের পারফরম্যান্স বিবেচনায় বেশ কিছু রদবদল করেছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, জেরাল্ড কুটজিয়া, টনি ডি জোর্জি, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা