ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

কিশোরীকে যৌন হেনস্তা করায় ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১১:১৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১১:১৭:০৪ পূর্বাহ্ন
কিশোরীকে যৌন হেনস্তা করায় ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার
এক শিশুকে যৌন হেনস্তা করায় ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভাগীরথকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে তেলেঙ্গানার হাইকোর্ট তাকে গ্রেপ্তার না করার আবেদন খারিজ করে দেন।গতকাল শনিবার বন্দি সঞ্জয় কুমার জানান তিনি তার ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তিনি জানান, তার ছেলের বিরুদ্ধে ১৭ বছরের এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। তাই নিজেই ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন।বন্দি সঞ্জয়ের ছেলের বয়স ২৫ বছর। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার শিশু যৌন অপরাধ সুরক্ষা আইনের অধীনে মামলা করা হয়েছে।


সঞ্জয় এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছেন। এতে লিখেছেন, “আইন ও বিচার বিভাগের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে, আজ (শনিবার) আমার ছেলে বন্দি ভাগীরথ আমাদের আইনজীবীদের মাধ্যমে তদন্তের মুখোমুখি হতে তেলেঙ্গানা পুলিশের কাছে হাজির হয়েছে। আমি আগেও বলেছি—সে আমার নিজের ছেলেই হোক বা কোনো সাধারণ নাগরিক, আইনের চোখে সবাই সমান। আমার ছেলে শুরু থেকেই একটা কথাই বলে আসছে যে, সে কোনো অন্যায় করেনি। আইনি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর এবং আমাদের কাছে থাকা তথ্য-প্রমাণ তাদের দেখানোর পর, তারা আমাদের পরামর্শ দিয়েছেন যে এই বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সঠিকভাবে মোকাবিলা করা উচিত।”



একই সঙ্গে, আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করা এবং বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে বিশ্বাস করি। যদিও আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী সপ্তাহে এ বিষয়ে আদেশ আসার কথা, তবুও আইনজীবীদের পরামর্শ থাকা সত্ত্বেও আমার মনে হয়েছে তদন্তে সহযোগিতা করার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো দ্বিধাবোধ থাকা উচিত নয়। বিচার ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা আছে। ন্যায়বিচার পেতে কিছুটা দেরি হতে পারে, কিন্তু তা কখনো অপূর্ণ থাকে না।


সূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল