ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১২:২৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১২:২৩:৩১ অপরাহ্ন
মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়
৩৫ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত একটি দীর্ঘ দূরত্বের ফ্লাইটে অস্বাভাবিক ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, যা শেষ পর্যন্ত জরুরি অবতরণে গড়ায়। অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্টাসের একটি ফ্লাইটে এক যাত্রীর বিশৃঙ্খল আচরণ ও সহিংস ঘটনার কারণে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।




ঘটনাটি ঘটে মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্রের ডালাসগামী ফ্লাইট কিউএফ২১-এ। যাত্রা শুরুর প্রায় সাত ঘণ্টা পর হঠাৎ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ অনুযায়ী, এক যাত্রী বিমানের ভেতরে অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং একপর্যায়ে এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় দেন।



সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই যাত্রী কেবিন ক্রুদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়েছেন এবং করিডোরে টলতে টলতে হাঁটছেন। তাকে পেছনের দিকে যেতে বলা হলেও তিনি অশালীন ভাষা ব্যবহার করতে থাকেন। ভিডিওতে তিনি বারবার বাইরে গিয়ে সিগারেট খেতে চান যা বিমানের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত।



পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিমানটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে ফরাসি পলিনেশিয়ার রাজধানী পাপিতেতে জরুরি অবতরণ করে। সেখানে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে নেয়। ক্যান্টাস কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এমন বিশৃঙ্খল বা হুমকিমূলক আচরণের ক্ষেত্রে কোনও ছাড় দেয়া হবে না বলেও জানানো হয়।


ঘটনার পর ওই যাত্রীকে ভবিষ্যতে কান্টাস কিংবা তার সহযোগী বিমান সংস্থা জেটস্টারের কোনও ফ্লাইটে ভ্রমণের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রায় ৩৫ মিনিট পাপিতেতে অবস্থানের পর ফ্লাইটটি আবার যাত্রা শুরু করে এবং পরদিন সকালে যুক্তরাষ্ট্রের ডালাসে নিরাপদে পৌঁছায়। ঘটনাটি আন্তর্জাতিক বিমান ভ্রমণে যাত্রী আচরণ ও নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব আবারও সামনে এনেছে।


সূত্র: এনডিটিভি 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার