ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক

আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি'

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৭:৩৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৭:৩৫:৩৩ অপরাহ্ন
আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি'
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনতার প্রতিবাদ। শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেন নানা শ্রেণি-পেশার মানুষ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে সরব হন বিক্ষোভকারীরা।

কর্মসূচিকে কেন্দ্র করে মিরপুর-১০ এলাকায় সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। তারা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’, ‘আমার বোন খুন হলো কেন?’ এবং ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’— এমন নানা স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

প্রতিবাদকারীরা বলেন, শিশু রামিসাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। এমন ঘটনায় শুধু গ্রেফতার নয়, দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। অনেকেই অভিযুক্তদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। তাদের ভাষ্য, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে ভয়াবহ অপরাধ আরও বাড়তে পারে।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন অভিভাবক বলেন, শিশুদের নিরাপত্তা নিয়ে তারা এখন চরম উদ্বিগ্ন। রাজধানীর মতো জায়গায় এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা দাবি করেন, শিশু নির্যাতন ও হত্যার মতো অপরাধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের একটি ভবন থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। পরে একই রাতে সোহেল রানাকেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সোহেল রানা। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে রামিসা হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সচেতন নাগরিকরা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি পরিচালনার দাবি জানিয়েছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার

জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার