ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১০:০৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১০:০৪:০৪ অপরাহ্ন
ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির জন্য হুমকি।

বৃহস্পতিবার (২২ মে) রাতে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একই দিন বাদ জুমার নামাজের পর ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর তীব্র নিন্দা জানানো হচ্ছে।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক বিষয়। তবে ভিন্ন মতের কারণে কারও ওপর হামলা, অপমানজনক আচরণ বা সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনা রাজনৈতিক অঙ্গনের সহনশীলতা নষ্ট করে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের পরিপন্থি হিসেবে কাজ করে।

জামায়াত নেতা বলেন, রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উসকানি এবং প্রতিহিংসার সংস্কৃতি বন্ধ করা জরুরি। তিনি মনে করেন, দেশের প্রতিটি রাজনৈতিক নেতা ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক সংস্কৃতি উন্নত করতে হলে সব পক্ষকেই সহনশীল আচরণ করতে হবে। কোনো ধরনের সহিংসতা বা উসকানিমূলক কর্মকাণ্ড গণতন্ত্রের বিকাশে বাধা সৃষ্টি করে। তাই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

বিবৃতির শেষে তিনি দেশের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সকল রাজনৈতিক দল, নেতা-কর্মী এবং সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।।’

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী