ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৩:৩০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৩:৩০:৫২ অপরাহ্ন
অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে কয়েকদিন বাদে বাদেই সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে গুজব ছড়াতে থাকে। তবে এবার যেনো এই গুজবের মাত্রা আরো একধাপ বেড়ে গেলো । হঠাৎ করেই তার মৃত্যুর গুজবে ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মৃত্যুর খবর প্রচার করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা যায়নি।


সকাল থেকে কয়েকটি ফেসবুক পোস্ট ও অনলাইন মাধ্যমে দাবি করা হয় যে ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেত্রী মারা গেছেন। তবে যাচাই-বাছাইয়ে জানা গেছে, এসব তথ্যের কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ গুজব হিসেবে ছড়িয়েছে।

পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত তথ্য না থাকায় মৃত্যুর খবরটি এখনো অনিশ্চিত রয়ে গেছে। একই সঙ্গে নির্মাতা সকাল আহমেদও বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ফেব্রুয়ারিতে ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকে অভিনয় ও শুটিং থেকে দূরে আছেন তানিয়া বৃষ্টি। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার কয়েক দফা অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি বাসায় থেকে বিশ্রাম ও চিকিৎসা নিচ্ছেন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান। সেখানে তিনি লেখেন, সবার দোয়া ও ভালোবাসায় তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং আবারও কাজে ফেরার আশাবাদ ব্যক্ত করেন।

অসুস্থতার কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকলেও ঈদে তার অভিনীত একাধিক নাটক প্রচারিত হচ্ছে, যেগুলোর কাজ তিনি অসুস্থ হওয়ার আগেই শেষ করেছিলেন।


কমেন্ট বক্স
সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়

সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়