ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ভিনির বাতিল হওয়া গোলটি ‘বৈধ’ ছিল

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০৪:৪৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৪:৪৮:৪৮ অপরাহ্ন
ভিনির বাতিল হওয়া গোলটি ‘বৈধ’ ছিল
ম্যাচের তখন ২২তম মিনিট। স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রির কাছ থেকে পজেশন রিকভারি করে (বল কেড়ে নিয়ে) দারুণ ফিনিশিংয়ে জালে পাঠান ভিনিসিয়ুস জুনিয়র। অথচ গোলটি বাতিল হয়ে যায়। ভিএআর (VAR) চেকের পর সিদ্ধান্ত যায় স্কটিশদের পক্ষে।

রেফারির যুক্তি ছিল, বল কেড়ে নেওয়ার মুহূর্তে হেনড্রিকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস। বল স্পর্শ করার আগে তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে আঘাত করেন।

গোল বাতিলের এই সিদ্ধান্তে রেফারির ওপর ক্ষোভে ফেটে পড়েন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অবশ্য এই ক্ষোভই যেন তাঁকে আরও তাতিয়ে দেয়। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে দুর্দান্ত এক হেডে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন তিনি। অবশ্য ম্যাচের শুরুতে তাঁর গোলেই লিড পেয়েছিল ব্রাজিল।

২২ মিনিটের সেই গোল বাতিলের সিদ্ধান্তটি ছিল বেশ বিতর্কিত। রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে মতভেদ তৈরি হয়।

ম্যাচ-পরবর্তী সময়ে এটি নিয়ে কথা বলেন ফুটবল বিশ্লেষকরা। প্রিমিয়ার লিগের সাবেক সহকারী রেফারি ড্যারেন ক্যান মনে করেন, রেফারি সিজার রামোস এখানে ভুল করেছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, স্কটল্যান্ড এখানে কিছুটা ভাগ্যবান। বল স্পর্শ করার আগে সামান্য সংযোগ হয়েছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় না ভিনিসিয়ুস কোনো ফাউল করেছেন। তিনি কেবল নিজের জায়গা ধরে রেখেছিলেন এবং ডিফেন্ডার নিজেই তাঁর পায়ে এসে লাথি মারেন। স্কটল্যান্ড এই সিদ্ধান্তে খুশি হতেই পারে, তবে তারা কিছুটা ভাগ্যের জোরেই পার পেয়েছে।’

তবে সাবেক স্কটিশ আন্তর্জাতিক ফুটবলার ও সহ-ভাষ্যকার জেমস ম্যাকফ্যাডেন ক্যানের এই মতের কড়া বিরোধিতা করে বলেন, ‘না, আমি একমত নই। আমার মতে এটি ফাউল ছিল। সংযোগ সামান্য হোক আর যাই হোক, ফাউল তো ফাউলই। রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, বল কিক করার মুহূর্তে ডিফেন্ডারকে বাধা দেওয়া হয়েছে, যা তাকে কিক করা থেকে বিরত রাখার জন্য যথেষ্ট ছিল। আমার কাছে এটি একদম সঠিক সিদ্ধান্ত ছিল।’ ম্যাকফ্যাডেন পরে আরও যোগ করেন, ‘এটি অবশ্যই বড় বাঁচা, তবে ফাউল যখন হয়েছে, তখন সিদ্ধান্ত সঠিক।’

সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস লেইভা বিশেষজ্ঞ ক্যানের সুরেই সুর মিলিয়ে বলেন, ‘আমার কাছে এটি কোনোভাবেই ফাউল ছিল না। দারুণ প্রেসিং ছিল, ম্যাচ তখনই ২-০ হতে পারত। রেফারি বিশেষজ্ঞরা কী বলছেন তা দেখার বিষয়, তবে আমার চোখে এটি ফাউল নয়।’

স্কটল্যান্ডের নারী ফুটবলার র‍্যাচেল কর্সি বলেন, ‘তর্কের খাতিরে বলা যায় যে বল স্পর্শ করার আগেই ভিনিসিয়ুস ডিফেন্ডারের পায়ে আঘাত করেছিলেন, বলের ওপর তখন তাঁর নিয়ন্ত্রণ ছিল না। তিনি আগে স্কটিশ খেলোয়াড়কে আঘাত করেন, তাই এটি স্কটল্যান্ডের জন্য দারুণ ভাগ্যের ব্যাপার।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী