ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

প্রতারণার দায়ে অভিযুক্ত গৌতম আদানি

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ১০:২২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ১০:২২:২৪ পূর্বাহ্ন
প্রতারণার দায়ে অভিযুক্ত গৌতম আদানি
ভারতীয় গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের প্রতারণার অভিযোগ আনা হয়েছে।আজ বৃহস্পতিবার ভয়েস অব আমেরিকার একটি প্রতিবেদনে জানা যায়, উৎকোচ স্কিমের মাধ্যমে ভারতের সৌর শক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছেন আদানি।প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার স্থানীয় সময়ে নিউইয়র্কের একটি আদালতে আদানির বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়।প্রসিকিউটররা জানিয়েছেন, গৌতম আদানি এবং অন্যান্য সিনিয়র এক্সিকিউটিভরা তার পুনর্নবীকরণযোগ্য জ্বালানি কোম্পানির জন্য চুক্তি নিশ্চিত করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থপ্রদানে সম্মত হয়েছেন যা ২০ বছরে ২ বিলিয়ন ডলারের বেশি লাভ করবে বলে আশা করা হচ্ছে।

আদানি গ্রুপ অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি বলে জানিয়েছে বিবিসি।তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি সেই সব বিনিয়োগকারীকে প্রতারিত করেছেন যারা একটি প্রকল্পে বিনিয়োগ করেছেন। তিনি জানাননি যে ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও অধিক ডলার ঘুষ দিয়ে সৌর শক্তি সরবরাহের এই কন্ট্রাক্টটি পান।

আদালতের অনলাইন রেকর্ডে আদানির পক্ষের আইনজীবীদের তালিকা প্রকাশ করা হয়নি।গৌতম আদানি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ বলে মনে করা হয়। কয়লা ব্যবসায় তিনি নিজের ভাগ্য গড়ে তোলেন। পরে আদানি গ্রুপ প্রতিরক্ষার সরঞ্জাম থেকে শুরু করে রাস্তা নির্মাণ এমনকি ভোজ্য তেল বিক্রিসহ ব্যবসার বিভিন্ন দিকে সম্পৃক্ত হয়েছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম