ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

মেয়েকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন মা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১২:৫০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১২:৫০:১১ অপরাহ্ন
মেয়েকে নিয়ে  সমুদ্রে ঝাঁপ দিলেন মা
ঝালকাঠির নলছিটি উপজেলায় পাঁচ বছরের কন্যা শিশুকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। স্থানীয়দের দ্রুত উদ্ধার তৎপরতায় মা ও শিশু দুজনকেই জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তারা বর্তমানে বাড়িতে রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) রাতে নলছিটি ফেরিঘাটের পল্টুন থেকে নদীতে ঝাঁপ দেন লাকী আক্তার নামে ওই নারী। তিনি উপজেলার হাঁড়িখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য, কয়েক মাস আগে লাকী আক্তারের সঙ্গে তার স্বামী সাইদুল ইসলামের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে পাঁচ বছরের কন্যা সন্তানটি মায়ের সঙ্গেই বসবাস করছিল। তবে শিশুটিকে নিজের কাছে রাখাকে কেন্দ্র করে প্রাক্তন স্বামী বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

স্থানীয়দের দাবি, পারিবারিক ওই বিরোধের জেরেই মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন লাকী আক্তার। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদী থেকে মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, মা ও শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম