ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

তিরমিজি শরিফের ব্যাখ্যায় বাংলাদেশের নতুন দৃষ্টান্ত, মাওলানা আব্দুল মতিনের ১৭ খণ্ডের গ্রন্থ প্রকাশ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৯:৪৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৯:৪৫:৫৮ অপরাহ্ন
তিরমিজি শরিফের ব্যাখ্যায় বাংলাদেশের নতুন দৃষ্টান্ত, মাওলানা আব্দুল মতিনের ১৭ খণ্ডের গ্রন্থ প্রকাশ
তিরমিজি শরিফের ব্যাখ্যায় বাংলাদেশের নতুন দৃষ্টান্ত,
মাওলানা আব্দুল মতিনের ১৭ খণ্ডের গ্রন্থ প্রকাশ
তিরমিজি শরিফের পূর্ণাঙ্গ আরবি ব্যাখ্যাগ্রন্থ রচনা করে বাংলাদেশের হাদিসচর্চায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মাওলানা আব্দুল মতিন। দীর্ঘ ২৫ বছরের গবেষণা পাঠদানের অভিজ্ঞতায় রচিতকিফায়াতুল মুগতাযি ফি শারহি জামে তিরমিজি পূর্ণাঙ্গ ১৭ খণ্ড প্রকাশিত হয়েছে। দেশ-
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের আয়োজনেহাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিজি কিফায়াতুল মুগতাযিশীর্ষক ইলমি সেমিনারে গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশনা হয়।
বাংলাদেশ, ভারত, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের আলেম, গবেষক শিক্ষার্থীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি বলেন, ইমাম তিরমিজির গ্রন্থে হাদিসের পাশাপাশি ফকিহদের মতপার্থক্য দলিল বিশ্লেষণের ঐতিহ্য রয়েছে। দীর্ঘ গবেষণার মাধ্যমে মাওলানা আব্দুল মতিন সেই ধারাকে আরও সমৃদ্ধ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
শায়খুল হাদিস মাওলানা আবুল বাশারের মতে, ‘কিফায়াতুল মুগতাযিশুধু একটি ব্যাখ্যাগ্রন্থ নয়, বরং হাদিস শিক্ষার একটি পূর্ণাঙ্গ মডেল।
অন্যদিকে বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি হাদিসের ধারাবাহিক ব্যাখ্যা থাকায় গ্রন্থটি হাদিস গবেষণার দীর্ঘদিনের একটি শূন্যতা পূরণ করবে।
২০০১ সালে মালিবাগ মাদরাসায় পাঠদানের প্রয়োজন থেকেই এই গবেষণার সূচনা করেন মাওলানা আব্দুল মতিন। অর্থসংকটের কারণে প্রয়োজনীয় বই সংগ্রহ করতে না পেরে লাইব্রেরি থেকে বই এনে হাতে নোট তৈরি করতেন তিনি। করোনাকালেও টানা কয়েক মাস রাত জেগে গবেষণার কাজ এগিয়ে নেন।
গ্রন্থকার জানান, পুরো কর্মযজ্ঞকে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবেই দেখেন।
একটি শব্দের ব্যাখ্যা নির্ধারণ করতেও শত শত মূলগ্রন্থ পর্যালোচনা করা হয়েছে বলে জানান জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল গাফফার। তাঁর আশা, ভবিষ্যতে তিরমিজি শরিফ নিয়ে গবেষণায়কিফায়াতুল মুগতাযিগুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে।
প্রকাশনা সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রথম চার খণ্ড প্রকাশের পরই দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়। আন্তর্জাতিক মান বজায় রেখে আরব বিশ্বের প্রকাশনার ধাঁচে প্রকাশ করা হয়েছে ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ সংস্করণ।
সেমিনারে দেশ-বিদেশের একাধিক আলেম গ্রন্থটির গবেষণাগত মান গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি গবেষণায় উৎসাহ দিতে নির্বাচিত ১০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়কিফায়াতুল মুগতাযি ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ সেট।
দীর্ঘ ২৫ বছরের গবেষণার ফসলকিফায়াতুল মুগতাযি প্রকাশনা সংশ্লিষ্ট দেশ-বিদেশের আলেমদের মতে, পূর্ণাঙ্গ এই আরবি ব্যাখ্যাগ্রন্থ হাদিসচর্চায় বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অবদান হিসেবে বিবেচিত হতে পারে।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১