ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ১২:২৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ১২:২৩:০০ অপরাহ্ন
আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি শাকিব খানের সঙ্গে সিনেমা করার আগ্রহ প্রকাশ করে আলোচনায় এসেছেন। এরই মধ্যে গুরুতর অভিযোগ এনে আবারও শিরোনামে তিশা। তার দাবি, লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে এই অভিযোগ করেন তাসনুভা তিশা। তিনি ‘কাউসার’স কিংডম’ নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ আনেন। এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে অভিযুক্ত যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিশা।

লাইভে তাসনুভা তিশা বলেন, "কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার এবং সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা সন্দেহ। কারণ, তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২.১ মিলিয়ন ছাড়িয়েছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।"

ঘটনার বিস্তারিত তুলে ধরে তাসনুভা তিশা বলেন, "আউটডোর শুটিংয়ে আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল মাইক্রোফোন পরার আলাদা জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই নিজের মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও তিনি ধারণ করে ‘কাউসার’স কিংডম’ নামের পেজে আপলোড করেন।"

তিনি আরও বলেন, "কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব থাকলে মানুষ এমন কাজ করে! কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন, কিন্তু তারা আদতে সাংবাদিক নন। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি যেন কোনো শুটিং স্পটে না আসতে পারেন। তাকে বয়কট করা উচিত।"

তিশা জানান, ওই যুবকের পেজে আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে। তিনি বলেন, "পেজে শুধু আমি নই, আরও অনেক অভিনেত্রীর ভিডিও দেখেছি। লুকিয়ে ধারণ করা এসব ভিডিও পেজে পোস্ট করা হয়েছে। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি এবং কুসুম শিকদার আপুর ভিডিও রয়েছে।"

সবশেষে অভিযুক্তের নাম উল্লেখ করে তিনি বলেন, "কাউসার নামের এই ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এ ধরনের কার্যকলাপ করেন। আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা বিষয়টি দেখুন। আমার সহশিল্পী এবং কলাকুশলীদের কাছে অনুরোধ, আপনারা আমাকে জানাবেন, এই বিষয়ে কী করা উচিত।"

২০১৩ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তাসনুভা তিশা। মোস্তফা কামাল রাজের নাটক ‘লাল খাম বনাম নীল খাম’-এর মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। এরপর বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওসহ অসংখ্য নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা