ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নতুন দুই থানা-পৌরসভা গঠনের অনুমোদন শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৯:৪১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৯:৪১:০৩ অপরাহ্ন
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ
ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ করা হয়েছে। মৎস্য অধিদফতরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এর পর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে হঠাৎ ইলিশ আমদানি বন্ধের নির্দিষ্ট কারণ মৎস্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়নি।

বেনাপোল স্থলবন্দরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে ১ হাজার ৭৩৯ দশমিক ৫০ টন ইলিশ আমদানির অনুমতি দিয়েছিল মৎস্য অধিদফতর। এর মধ্যে বুধবার পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫৩৫ টন ইলিশ এসেছে। আমদানি করা ইলিশের পুরোটাই ভারতের গুজরাটের ভারুচ এলাকা থেকে এসেছে বলে মৎস্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, মাছ আমদানি-রফতানির অনুমতি দেওয়ার দায়িত্ব মৎস্য অধিদফতরের। ইলিশ আমদানির অনুমতি দেওয়ার বিষয়টি আমার জানা ছিল না। পরে বিষয়টি জানতে পেরে মৎস্য অধিদফতরের কাছে ব্যাখ্যা চেয়েছি। এরপর নির্দেশ দিয়েছি, আর কোনো ইলিশ আমদানির অনুমতি দেওয়া যাবে না। ভারত থেকে বাংলাদেশে আর একটি ইলিশও আসবে না।

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, এনওসি বাতিলের বিষয়ে মৎস্য অধিদফতরের চিঠি তারা পেয়েছেন। এ সিদ্ধান্তের ফলে আকস্মিকভাবে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।

বেনাপোল স্থলবন্দরের কোয়ারেন্টিন পরিদর্শক আশওয়াদুল আলম বলেন, ১০৩টি এনওসি বাতিলের আনুষ্ঠানিক চিঠি গত বুধবার তারা পেয়েছেন। নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে আমদানি বন্ধ করা হয়েছে।

বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তুলনামূলক বেশি লাভের আশায় সাম্প্রতিক সময়ে ভারত থেকে ইলিশ আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছিল। আমদানির সময় প্রতি কেজি ইলিশের মূল্য ৪৮ সেন্ট থেকে ২ মার্কিন ডলার পর্যন্ত দেখানো হয়েছে বলে তারা জানান। পরে নির্ধারিত রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে মাছ খালাস করা হয়েছে।

ইলিশ আমদানির ক্ষেত্রে ঘোষিত মূল্য নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তাদের আশঙ্কা, বাজারমূল্যের তুলনায় কম মূল্য দেখিয়ে ইলিশ আমদানি করা হলে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচারের সুযোগ তৈরি হতে পারে। 

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশে ইলিশ আমদানির ঘটনা দেশের ইলিশ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তার মতে, ইলিশের মতো জাতীয় গুরুত্বপূর্ণ মাছের ক্ষেত্রে আমদানি ও রফতানি- দুই ক্ষেত্রেই জাতীয় নীতি অনুসরণ করা প্রয়োজন।

তিনি বলেন, ব্যবসায়ীরা কখনো দেশের ইলিশ বিদেশে রপ্তানির জন্য তৎপর হন, আবার কখনো আহরণের ঘাটতির কথা বলে আমদানির উদ্যোগ নেন। এ ক্ষেত্রে মানুষের ইলিশের চাহিদার পাশাপাশি ব্যবসায়িক স্বার্থ ও মুনাফার বিষয়টিও বিবেচনায় থাকে। ইলিশের মতো মাছের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি নীতি থাকা দরকার।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হয়নি: জোনায়েদ সাকি

শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হয়নি: জোনায়েদ সাকি