ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

মূল সড়কে না হলেও অলিগলিতে চলার অনুমতি চান অটোরিকশা চালকরা

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৩:২২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৩:২২:৪১ অপরাহ্ন
মূল সড়কে না হলেও অলিগলিতে চলার অনুমতি চান অটোরিকশা চালকরা
বাংলাদেশে সড়ক দুর্ঘটনার কারণে বিভিন্ন সময়ে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা বা ইজিবাইক বন্ধের ঘোষণা দিলেও তা কার্যকর করতে পারেনি সরকার। বরং রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণার পর দুদিন ধরে আন্দোলন চলছে বিভিন্ন মোড়ে মোড়ে। তাদের দাবি, মূল সড়কে না হলেও অলিগলিতে তাদের চলার অনুমতি দিতে হবে। এদিকে, বিভিন্ন মোড়ে অবস্থানের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ব্যাটারিচালিত তিন চাকার বাহন বন্ধে উচ্চ আদালতের দেয়া নির্দেশের পর বৃহস্পতিবার (২১ নভেম্বর) দ্বিতীয় দিনের মত আন্দোলনে এসব বাহন চালিয়ে জীবিকানির্বাহ করা মানুষ। সকাল ১০টা থেকেই রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়ে নিজেদের দাবি নিয়ে স্লোগান দেন তারা। বিভিন্ন এলাকা থেকে এসে তাদের সঙ্গে যুক্ত হয় একের পর এক মিছিল।

ব্যাটারিচালিত অটো চালকদের দাবি, মহাসড়কে না হলেও অন্তত অলিগলিতে তাদের চলতে না দিলে পরিবারের খরচ মেটাতে না পারার সঙ্গে ঋণে জর্জরিত হয়ে পড়বেন তারা। প্রয়োজন পড়লে আগে এসব যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দেয়ারও দাবি তাদের। তবে এমন হঠাৎ সিদ্ধান্ত মানতে নারাজ তারা।

যদিও পায়ে চালানো রিকশা চালকদের রয়েছে ভিন্ন মত। তারা চান সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন।এদিকে আড়াই ঘণ্টা অবস্থানের পর ঊর্ধ্বতনদের জানানোর আশ্বাসে আগারগাঁও থেকে সরে যান অবস্থানকারীরা। এছাড়াও মহাখালী, মালিবাগ, মোহাম্মদপুর, মাজার রোড এবং মিরপুর-১০ এলাকায় অবস্থান করছেন আন্দোলনকারীরা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।জরুরি সেবার বাহনগুলোকে ছাড় দেয়া হলেও মহাখালী এলাকায় গাড়ি ভাঙচুর এবং ইট-পাটকেল ছোড়াছুড়ির মতো ঘটনাও ঘটে। এতে নিজেদের তৎপরতা বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া ‘বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোট’র পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গেল ১৯ নভেম্বর তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা ঢাকা মহানগরীতে বন্ধের আদেশের পর থেকেই নিজেদের দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস