ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’ জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সাথে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম নতুন মুদ্রানীতি ঘোষণা আজ এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: উপদেষ্টা জাহেদ বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

 তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:৪৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:৪৮:২৭ পূর্বাহ্ন
 তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’
মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের সংঘর্ষ। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। মুহূর্তেই দ্রুত নিচে নামতে শুরু করে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইট। প্রায় ১৪ হাজার ফুট উচ্চতা হারানোর পর যাত্রী ও ক্রুদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।

বুধবার (৩০ সেপ্টেম্বরের) এই ঘটনায় বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের পর ককপিটে সহ-পাইলটের সাথে ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সংঘর্ষ শুরু হয়। 

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, একপর্যায়ে সহ-পাইলট ক্যাপ্টেনকে ছুরিকাঘাত করেন। ঘটনার সঠিক কারণ ও উদ্দেশ্য এখনও তদন্তাধীন। ফ্লাইদুবাইও তদন্ত শেষ হওয়ার আগে কোনো বিষয়ে অনুমান না করার আহ্বান জানিয়েছে।

গুরুতর আহত অবস্থাতেও ক্যাপ্টেন স্মিত ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর যাত্রী ও ক্রুরা ককপিটে ঢুকে সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। বিমানে থাকা ফ্লাইদুবাইয়ের অন্য দুই পাইলটও পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেন। পরে বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।

ঘটনার সময় বিমান থেকে প্রথমে সাধারণ জরুরি সংকেত এবং পরে ‘৭৫০০’ কোড পাঠানো হয়, যা বেআইনি হস্তক্ষেপের সংকেত হিসেবে ব্যবহৃত হয়। এতে বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়। তবে ঠিক কী ঘটেছিল এবং সহ-পাইলটের উদ্দেশ্য কী ছিল, তা এখনো তদন্তের বিষয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, গুরুতর আহত হওয়ার পরও ক্যাপ্টেন ককপিটের দরজা খুলে দেওয়ায় যাত্রী ও ক্রুরা হামলাকারীকে নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ পান।

স্মিত মাচ্ছার ২০২২ সালের জুন থেকে ফ্লাইদুবাইয়ের বোয়িং ৭৩৭ বহরে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ভারতের স্পাইসজেটে প্রায় ১১ বছর কাজ করেছেন। তার প্রোফাইল অনুযায়ী, বোয়িং ৭৩৭-৮০০ ও ৭৩৭ ম্যাক্স ৮/৯ উড়োজাহাজে তার প্রায় ৯ হাজার ৭৫০ ঘণ্টার উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে।

বিমানটি তাবুকে অবতরণের পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ক্যাপ্টেন স্মিত মাচ্ছারসহ সংশ্লিষ্টদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার কারণ, ককপিটে সংঘর্ষের প্রকৃতি এবং সহ-পাইলটের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

কমেন্ট বক্স
দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা

দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা