ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

মোদি–আদানি দুজনেই দুর্নীতিগ্রস্ত: সংবাদ সম্মেলনে রাহুলের অভিযোগ

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৪:৫৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৪:৫৯:০৭ অপরাহ্ন
মোদি–আদানি দুজনেই দুর্নীতিগ্রস্ত: সংবাদ সম্মেলনে রাহুলের অভিযোগ

যুক্তরাষ্ট্রের আদালতে ঘুষকাণ্ডে অভিযুক্ত হওয়ার পর ভারতীয় শিল্পপতি গৌতম আদানির অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ বৃহস্পতিবার কংগ্রেস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রাহুল বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৌতম আদানি দুজনেই দুর্নীতিগ্রস্ত। এখনই আদানিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা দরকার। কিন্তু আদানিকে গ্রেপ্তারের ক্ষমতা মোদির নেই। কারণ, তিনি নিজেই রয়েছেন আদানির নিয়ন্ত্রণে। আদানিকে সব সময় সুরক্ষা দিয়ে চলেছেন নরেন্দ্র মোদিই।"

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা বিবৃতিতে গৌতম আদানিসহ অন্যদের বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, এক সৌরশক্তি প্রকল্প পেতে তাঁরা ২,২৩৭ কোটি রুপি ঘুষ দিয়েছিলেন। বিনিয়োগকারী ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে এ তথ্য গোপন রেখে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বন্ডের মাধ্যমে লগ্নির চেষ্টা করেছিলেন।

ঘুষকাণ্ডে গৌতম আদানি ছাড়াও অভিযুক্ত হয়েছেন তাঁর ভাইপো সাগর আদানি, আদানি গ্রিণ এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈনসহ আরও কয়েকজন। ব্রুকলিন ফেডারেল কোর্ট তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।

রাহুল গান্ধী আরও বলেন, "আজ যা ঘটেছে, তা আমাদের পুরোনো অভিযোগকে প্রমাণ করে। এত বড় দুর্নীতির অভিযোগেও আদানির কিছু হচ্ছে না। কারণ, মোদি-আদানি একে অপরের সুরক্ষায় কাজ করছে।" তিনি দাবি করেন, বিজেপি আদানির অর্থেই চলছে এবং আদানির বিরুদ্ধে তদন্ত হলেই মোদির নাম উঠে আসবে।

অন্যদিকে, আদানি গ্রিণ এনার্জি থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। তারা সবসময় আইন মেনে চলে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

রাহুল গান্ধীর অভিযোগের প্রেক্ষিতে বিজেপি বা মোদি সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী