ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: শ্রমমন্ত্রী পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান ৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা রাখার দাবি

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৭:১৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৭:১৩:২৪ অপরাহ্ন
রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা রাখার দাবি
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মালিক সমিতি সোমবার (০৫ অক্টোবর) থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে চায়।

সংগঠনটির দাবি- ঈদ ও পূজায় পণ্য কেনাবেচার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তাই দোকান খোলা রাখার সময়সীমা রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত করা হোক।

রবিবার (০৪ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে পাঠানো এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের জন্য দীর্ঘদিন ধরেই দোকানসমূহে বেচাকেনা নেই বললেই চলে।

সংগত কারণে ব্যবসায়ীদের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই সংকটাপন্ন। 
আরও বলা হয়, ঈদ ও পূজায় বেচাকেনা একটু ভালো হয়। তাই দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধি করা হলে ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন। ইতিমধ্যেই জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রণে এসেছে।

এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সমস্যার কথা বিবেচনা করে দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানসমূহ খোলা রাখার আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।

কমেন্ট বক্স