ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: শ্রমমন্ত্রী পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৫:৫২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৫:৫২:৫৩ অপরাহ্ন
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে টানা ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।

সোমবার (৫ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বক্তব্য দেন। এ সময় সামুদ্রিক মৎস্য দপ্তর, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, মৎস্য আড়তদার, মৎস্য সমিতি ও বরফকল মালিক সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রতিটি মা ইলিশ প্রায় ৩ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত ডিম দেয়। প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন করা হলে ইলিশের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ইলিশের উৎপাদন বাড়াতে সরকার ২২ দিন ইলিশ আহরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে।

সভায় আরও জানানো হয়, ২২ দিন ইলিশ আহরণ বন্ধ থাকার সময়ে সরকারের পক্ষ থেকে উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হবে।
 

কমেন্ট বক্স