ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

 এবার চোর সন্দেহে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৯:৪২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৯:৪২:১৩ পূর্বাহ্ন
 এবার চোর সন্দেহে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চুরির অপবাদে এক যুবককে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ একজনকে আটক করেছে।বৃহস্পতিবার (২১ নভেম্বর) শ্রীপুর পৌরসভার ভাংনাহাটির কাইচ্চাগড় এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ৮টার দিকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।নির্যাতনের শিকার ওই যুবকের নাম মিন্টু মিয়া (২৫)। তিনি শ্রীপুর পৌর এলাকা বহেরারচালা গ্রামের আইয়ুব আলীর ছেলে।নির্যাতনের ভিডিওটি তাৎক্ষণিকভাবে থানা পুলিশের নজরে আসলে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে জড়িত একজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক করা ব্যক্তির পরিচয় জানায়নি পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে নির্যাতনের কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হলুদ শার্ট ও লুঙ্গি পরা এক যুবককে একটি ঘরের বারান্দার সিমেন্টের খুঁটির সঙ্গে পিঠমোড়া করে বেঁধে রাখা হয়েছে। সাদা টিশার্ট ও নীল জিন্সের প্যান্ট পরা আরেক যুবক ছেলেটির দুই পা টেনে নির্যাতন চালাচ্ছে। একপর্যায়ে ছেলেটির পায়ের ওপর উঠে লাফালাফি করতেও দেখা গেছে। এসময় ‘ও মা, মাগো’ বলে চিৎকার করলে মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেন নির্যাতনকারীরা। এদের মধ্য থেকে কয়েকজন নির্যাতনকারীকে মারধর করতে নিষেধ করলেও তারা তা শোনেননি। পরে ছেলেটির বাঁধন আরও শক্ত করে চুরির স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চালান তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, অটোরিকশা চোর সন্দেহে ছেলেটিকে ধরে নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের সময় ছেলেটি ‘ও মা, মাগো’ বলে চিৎকার করছিলেন। এরপরও তাকে রেহাই দেয়নি। ওই সময় উপস্থিত একজন এগিয়ে গিয়ে নির্যাতনকারীকে থামানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নির্যাতনের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা