ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ

আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন দাস

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৩:২৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৩:২৮:১৭ অপরাহ্ন
আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন দাস
আক্ষেপটা সেই লিটন দাসই ঘোচালেন। আবুধাবি টেস্টে বাংলাদেশকে সেঞ্চুরির আশা দেখিয়েছেন অন্তত ৪ জন। কিন্তু সে আশা পূরণ করতে পারেননি কেউই। পারলেন লিটন দাস। অনেকটা ওয়ানডে মেজাজে করলেন সেঞ্চুরি। আর তাতেই রেকর্ডের পাতায় মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেললেন তিনি। 

তৃতীয় দিন বিকালে মুশফিকের বিদায়ের পর উইকেটে এসেছিলেন তিনি। এসেই নাজমুল হোসেন শান্ত আর হাসান মাহমুদকে বিদায় নিতে দেখেন। ১১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বাংলাদেশও খানিকটা বিপাকে পড়ে গিয়েছিল।

সেখান থেকে তিনি দলের ইনিংস টেনেছেন মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে। শুরুতে খানিকটা ভাগ্যের সহায়তা পেয়েছেন বৈকি। কায়েস আহমেদের বলে দুবার ক্যাচ তুলে দিয়েও রক্ষা পেয়েছেন। দুটি ‘জীবন’ পাওয়ার ফায়দাটা ভালোভাবেই তুলেছেন তিনি। ওয়ানডে মেজাজে খেলতে থাকেন প্রথম সেশন থেকেই। 

প্রথম সেশনে ফিফটি ছুঁয়ে ফেলেছিলেন। তার আগে পঞ্চম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছুঁয়েছেন ৯০০০ রানের মাইলফলকও। সেশন যখন শেষ করলেন, তখন সেঞ্চুরির জন্য তার প্রয়োজন ছিল ১৯ রান। সে রানটা তুলতে দ্বিতীয় সেশনে তিনি বল খেললেন মোটে ১৯টি। তাতেই তিনি পৌঁছে যান ৩ অঙ্কের ম্যাজিক ফিগারে। সেঞ্চুরি ছুঁয়েছেন ১১৫ বলে।

চলতি বছর প্রথম ব্যাটার হিসেবে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এর আগে মে মাসে তিনি পাকিস্তানের বিপক্ষে করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। এরপর আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেলেন। 

তাতে একটা রেকর্ডের পাতায় মোহাম্মদ আশরাফুলকেও পেছনে ফেলেছেন তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ৬ সেঞ্চুরি নিয়ে তিনি আশরাফুলের সাথে মিলে যৌথভাবে ছিলেন ৫ নম্বরে। আজকের এই সেঞ্চুরিতে এককভাবে পাঁচে উঠে এলেন লিটন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে অবশ্য আরও কিছু দূর এগোতে হবে তাকে। মুশফিকুর রহিমের সেঞ্চুরি ১৪টি, দুইয়ে থাকা মমিনুল হকের সেঞ্চুরি ১৩টি। তিনে আছেন তামিম ইকবাল, তার সেঞ্চুরি ১০টি; ৯টি সেঞ্চুরি নিয়ে চারে আছেন নাজমুল হোসেন শান্ত। ৭ সেঞ্চুরি নিয়ে এরপরই এখন অবস্থান লিটনের।
 

কমেন্ট বক্স