ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে একই পরিবারের ৫ লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৪:০৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৪:০৬:৪২ অপরাহ্ন
পাকিস্তানে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে একই পরিবারের ৫ লাশ উদ্ধার
পাকিস্তানের করাচিতে একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিন কাসিম টাউনের গুলশান-ই-ফালাকনাজ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতি, ওই ব্যক্তির বোন এবং তাদের দুই শিশুকন্যা। 

পুলিশ জানায়, নিহতরা হলেন শাহজাইব, তার স্ত্রী সাবা, বোন সুমাইলা এবং তাদের দুই শিশুকন্যা। পুলিশের তথ্য অনুযায়ী, শাহজাইব কিছুদিন আগে গুলশান-এ-হাদীদ এলাকায় নিজের বাড়ি বিক্রি করে একটি বেসরকারি আবাসন এলাকার ভাড়া বাসায় থাকতে শুরু করেন।

গত মাসেও করাচির আহসানাবাদ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে এক চিকিৎসক, তার স্ত্রী ও তাদের তিন অপ্রাপ্তবয়স্ক মেয়ের লাশ উদ্ধার করা হয়।

ওই ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিলেন আইজিপি।
পাঁচ সদস্যের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পরিবারের কর্তা শাহজাইব আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হয়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। বাড়ির দরজা ভেতর থেকে তালাবদ্ধ থাকায় পুলিশকে সেগুলো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। শাহজাইব ও তার স্ত্রী সাবার লাশ একটি সোফা থেকে উদ্ধার করা হয়। তাদের মাথায় গুলির চিহ্ন ছিল। সাবার কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে শাহজাইবের বোন সুমাইলা ও তার দুই শিশুকন্যার লাশ একটি বিছানা থেকে উদ্ধার করা হয়। শিশুদের বিষপ্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও ফরেনসিক পরীক্ষার জন্য বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।

সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানজার ও প্রাদেশিক পুলিশপ্রধানকে ঘটনাটি সব দিক থেকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে, এধি রেসকিউ সার্ভিস জানিয়েছে, লাশগুলো জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে

পাকিস্তানের করাচিতে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানজার ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ আলম ওধো। ঘটনার পেছনের কারণ ও উদ্দেশ্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়

১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়