ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ইউপি নির্বাচনে মুনাফিকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলেছে ৯ জনের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সাথে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক, জানালেন ফেসবুকে মহাষ্টমী ও কুমারী পূজা আজ

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত: পাইলট নিহত, সহকারী নিখোঁজ

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৩:৩৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:৩৫:৫৫ অপরাহ্ন
ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত: পাইলট নিহত, সহকারী নিখোঁজ
ফ্রান্সে প্রশিক্ষণ ফ্লাইটে গিয়ে বিধ্বস্ত হয়েছে দেশটির বিমান বাহিনীর একটি মিরেজ ২০০০ডি যুদ্ধবিমান। মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উত্তর-পূর্ব ফ্রান্সের ন্যান্সি জেলার উত্তরে রোগভিল, দোমেভ্র-অঁ-আয়ে এবং ত্রঁবলকুর গ্রামের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হয়েছে বিমানটি।

বুধবার (২১ অক্টোবর) ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটির পাইলট নিহত হয়েছেন এবং নেভিগেটর (বিমান চালক সহকারী) নিখোঁজ রয়েছেন।

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি এর প্রতিবেদন অনুযায়ী, ন্যান্সি-ওশে বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা বিমানটি মঙ্গলবার গভীর রাতে ন্যান্সির কাছে ম্যুর্ত-এ-মোসেল এলাকায় বিধ্বস্ত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে পাইলটের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও, নিখোঁজ নেভিগেটরকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

কাছাকাছি অবস্থিত পঁ-আ-মুসোঁ মেয়র অঁরি লিমোয়েন জানিয়েছেন যে, দুর্ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও দমকলকর্মীকে মোতায়েন করা হয়েছে। তিনি ফেসবুকের এক বিবৃতিতে জানান, ড্রোনের সাহায্যে বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে, তবে জরুরি উদ্ধারকাজ চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রোগভিলে একটি সংকট সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, এই ঘটনার কারণে আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি উদঘাটনের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী

দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী