ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ইউপি নির্বাচনে মুনাফিকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলেছে ৯ জনের

 জল্পনায় মজেছে টালিপাড়া, বিয়ের পিঁড়িতে বসছেন মিমি!

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০১:৩৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০১:৩৪:১৩ অপরাহ্ন
 জল্পনায় মজেছে টালিপাড়া, বিয়ের পিঁড়িতে বসছেন মিমি!
চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত কদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে  টালিপাড়ায়। গুঞ্জন যদি সত্যি হয়, তবে অবিবাহিত হিসেবে এটাই নাকি তার জীবনের শেষ দুর্গাপূজা। 

প্রতিবারই পূজার নানা রঙিন মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নেন মিমি। তবে এবারের আনন্দ যেন একটু অন্য মাত্রার, ভক্তদেরও তেমনই ধারণা। উৎসবের মেজাজে জমিয়ে পূজাবিপণি কাটাচ্ছেন তিনি।

পূজার আনন্দ আর বিয়ের গুঞ্জন- সব মিলিয়েই এখন খবরের শিরোনামে মিমি। এর মাঝেই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবির ব্যস্ততা আর বিয়ের প্রস্তুতি সামলে ঠিকই পূজার আনন্দে মেতে উঠেছিলেন তিনি। 

প্রতিবারের মতো এবারও নবমীর রাতে পূজামণ্ডপে ধুনুচি নাচে মজেছিলেন নায়িকা। গাঢ় গোলাপি বেনারসির সাথে নীল ব্লাউজ, আটপৌরে কায়দায় সাবেক সাজে তাকে বেশ মানিয়েছিল। ঢাকের তালে তালে তার সেই ধুনুচি নাচ নজর কেড়েছে সবার। নবমীর রাতে বন্ধুদের সাথে জমজমাট আড্ডায় মেতে ওঠাকেও ভোলেননি।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মিমি, যেখানে তাকে বন্ধুদের সাথে উদ্দাম নাচে মেতে উঠতে দেখা গেছে। তার সেই আনন্দের দলে ছিলেন অভিনেতা সোহম মজুমদার ও অনিন্দ্য চট্টার্জীও। নাচের ছন্দে হইহই করে পূজা কাটানোর বার্তাই যেন ছড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

সব মিলিয়ে টালিপাড়ায় এখন একটাই চর্চা- আসছে ডিসেম্বরেই নাকি চার হাত এক হতে চলেছে। পাহাড়ঘেরা শহর কালিম্পঙে বসতে পারে বিয়ের আসর। এমনকি, ঘনিষ্ঠ মহলে নাকি শুরু হয়ে গেছে নিমন্ত্রণের তোড়জোড়ও। যদিও এ বিষয়ে মিমি বা তার টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার