ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০২:১১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০২:১১:১৬ অপরাহ্ন
জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭
জর্ডানের কারাক গভর্নরেটে একটি হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়েছেন। একটি গির্জায় শেষকৃত্যানুষ্ঠানে চলাকালে বন্দুকধারীরা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

জর্ডানের জননিরাপত্তা অধিদফতরের পরিচালক ওবাইদুল্লাহ আল-মায়তা শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, হামুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় হামলার ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, আহতদের মধ্যে ২৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

আল-মায়তা আরও জানান, বন্দুকধারীদের খুঁজে বের করার অভিযান চলছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘হামলাকারীদের গ্রেফতার করা হবে এবং আমাদের জাতীয় ঐক্যে কোনো আঘাত আসতে দেয়া হবে না।’

বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, শেষকৃত্যের শোভাযাত্রা শুরু হওয়ার পর তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর মুখোশধারী হামলাকারীরা গির্জার ভেতরে ঢুকে কয়েক মিনিট ধরে গুলি চালায়।

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-মামলাকা জানিয়েছে, গির্জাটিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা দুই সন্দেহভাজনকে ধাওয়া করছে। ওই দুই ব্যক্তি একটি যানবাহন থেকে নেমে গুলি চালিয়েছিল।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

কমেন্ট বক্স