ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনিয়রের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যান ছেলে: তাহসিফের বাবা মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী  উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০২:১৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০২:১৬:০৭ অপরাহ্ন
হরমুজ প্রণালিতে জাহাজে আগুন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে। তবে আগুন লাগার কারণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউকেএমটিও জানায়, অন্য একটি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা আগুন লাগার খবর পেয়েছে। ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল বা ১৭ কিলোমিটার উত্তরে জাহাজটিকে দেখা গেছে। খাসাব হরমুজ প্রণালির কাছেই অবস্থিত।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণ করা হয়। ফলে এ অঞ্চলে কোনো জাহাজে হামলা বা দুর্ঘটনা ঘটলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তার প্রভাব পড়তে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান। অনুমতি ছাড়া এ নৌপথ দিয়ে চলাচলের অভিযোগে দেশটি বেশ কয়েকটি জাহাজে হামলাও চালিয়েছে।

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পালটা অবরোধ আরোপ করেছে।

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন লাগার সর্বশেষ ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। তবে জাহাজটির পরিচয়, আগুন লাগার প্রকৃত কারণ এবং ঘটনার সাথে চলমান সংঘাতের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন