ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা: বিআরটিএ বাড়ল গ্রাম পুলিশের বেতন-ভাতা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান  জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩ ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব

শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৩:৩০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৩:৩০:৩০ অপরাহ্ন
শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ন্যূনতম ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিক পক্ষ।প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত জানাতে মজুরি বোর্ডের কাছে ৭ দিন সময় চেয়েছে মালিকপক্ষ। তবে, বোর্ড তাদের ৪ দিন সময় দিয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করেন বাবুল আখতার।

প্রস্তাবে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা, শিক্ষানবীশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং গ্রেড-১-এর জন্য ৪৮ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি অভিযোগ করেন, বেতন দেওয়ার পরও আজ ৭টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি।

বৈঠক শেষে জানানো হয়, ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। যা শ্রমিকরা হাতে পাবেন জানুযারিতে। 

এদিকে 'গ্রহণযোগ্য' বেতন কাঠামোর দাবিতে দুপুরে মজুরি বোর্ডের অফিসের সামনে সমাবেশের আয়োজন করে বিভিন্ন সংগঠন। 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোগীর সাথে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর সাথে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী