ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: উপদেষ্টা জাহেদ ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ড: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী

বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০টির বেশি যানবাহনের সংঘর্ষ, নিহত অন্তত ১২

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:৩৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৩৪:৩৯ অপরাহ্ন
বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০টির বেশি যানবাহনের সংঘর্ষ, নিহত অন্তত ১২
বুলগেরিয়ায় ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে ৫০টির বেশি গাড়ি ও ভারী যানবাহনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দেশটির পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে কৃষ্ণসাগর উপকূলের বুরগাস শহরগামী ত্রাকিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী কাটিয়া ইভকোভার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মহাসড়কের ইয়ামবোল শহরের কাছাকাছি এলাকায় ঘন কুয়াশার কারণে চালকদের দৃষ্টিসীমা কমে যাওয়ায় একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশেই বহু গাড়ি ও ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় বেশ কয়েকটি গাড়ি দুমড়েমুচড়ে যায় এবং কিছু যানবাহন উল্টে সড়কের পাশে ছিটকে পড়ে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। আহত ৪৬ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্সের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধারে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন। দুর্ঘটনার কারণে মহাসড়কটির উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হওয়ার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে। প্রাথমিকভাবে ঘন কুয়াশাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী