ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

অস্থিরতা ঢাকায়, গার্মেন্টস মালিকরা ছুটছেন চট্টগ্রামে

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০১:৩৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০১:৩৩:৪৪ অপরাহ্ন
অস্থিরতা ঢাকায়, গার্মেন্টস মালিকরা ছুটছেন চট্টগ্রামে
অবশেষে সুদিন ফিরছে চট্টগ্রামের পোশাক শিল্পে। ঢাকার শিল্পাঞ্চলের অস্থিরতার শঙ্কায় বিনিয়োগকারীরা এখন বন্দরনগরীর দিকে ঝুঁকছেন। কাঁচামাল আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বন্দরের সুবিধা কাজে লাগিয়ে নতুন শিল্প কারখানা গড়ে তুলছেন তারা। পুরনো কারখানা ভাড়া নেওয়ার পাশাপাশি নতুন করে জমি কিনেও শিল্প স্থাপন শুরু হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রামের ইপিজেডসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ভোর থেকেই কর্মস্থলের পথে ছুটছেন লাখো শ্রমিক। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তারা।

একসময় চট্টগ্রামে ৭০০-৮০০ পোশাক কারখানা থাকলেও নানা জটিলতায় তা নেমে আসে ২৫০-তে। তবে সংকট কাটিয়ে এখন আবার বাড়ছে কারখানার সংখ্যা। বর্তমানে চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, এবং কোরিয়ান ইপিজেডসহ নগরীর বিভিন্ন স্থানে প্রায় সাড়ে ৪০০ কারখানা চালু রয়েছে। এসব কারখানায় কাজ করছেন ৭-৮ লাখ শ্রমিক।

বিনিয়োগকারীরা বলছেন, ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও লোকসানের শঙ্কায় তারা চট্টগ্রামে নতুন করে বিনিয়োগ করছেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ সুলাইমান বলেন, "শিল্প মালিকরা যাতে বিনিয়োগের পর নিরাপদে ব্যবসা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। নিয়মিত টহল ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছি।"

এদিকে, কক্সবাজারের ব্যবসায়ীরাও চট্টগ্রামের মতো আশার আলো দেখছেন। মহেশখালীর মাতারবাড়ি বন্দরের কার্যক্রম শুরু হলে এই অঞ্চলে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে তারা আশা করছেন।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে বিজিএমইএ অন্তর্ভুক্ত ২৫০-এর বেশি পোশাক কারখানা ৫৪৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। পাশাপাশি ইপিজেড ও বিকেএমইএ অন্তর্ভুক্ত কারখানাগুলোর রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম