ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

শীতে সুস্বাদু ভাপা পুলি পিঠা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০২:১২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০২:১২:৩৭ অপরাহ্ন
শীতে সুস্বাদু ভাপা পুলি পিঠা
নতুন গুঁড়ের গন্ধে ভরা শীতে পিঠার উৎসব বসে যেন। নারিকেল, গুড় আর চালের গুঁড়া দিয়ে তৈরি হয় বেশিরভাগ পিঠা। একেকদিন একেকরকম পিঠা থাকে পাতে। ব্যস্ততায় ভরা সময়ে একটুখানি অবসর বের করে তৈরি করতে পারেন সুস্বাদু পুলি পিঠা। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

তৈরি করতে যা লাগবে

চালের গুঁড়া ৪ কাপ
নারিকেল ২ কাপ
খেজুর গুড় ১ কাপ
পানি ৩ কাপ
লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

বাড়িতে স্টিমার থাকলে তাতে পানি দিয়ে চুলায় চাপিয়ে দিন। স্টিমার না থাকলেও সমস্যা নেই, একটি হাঁড়ির মুখে পাতলা কাপড় বেঁধে পানি দিয়ে চুলায় বসান। এবার একটি পাত্রে কোরানো নারিকেল ও গুড় একসঙ্গে জ্বাল দিতে হবে। মিশ্রণটি আঠালো হলে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে।পিঠার ডো তৈরির জন্য একটি হাঁড়িতে পানি ও সামান্য লবণ দিয়ে জ্বাল দিতে হবে। ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে নাড়তে হবে। ভালোভাবে মিশে গেলে নামিয়ে নিন। এরপর ভালোভাবে মথে ডো তৈরি করে নিন।ডো থেকে ছোট ছোট রুটির মতো তৈরি করে নিন। রুটির মধ্যে নারিকেলের পুর দিয়ে ভাঁজ করে মুখ বন্ধ করে দিন। চাইলে ছাঁচেও তৈরি করতে পারেন। 

এবার পিঠাগুলো হাঁড়ি বা স্টিমারে ভাপে দিন। প্রায় ত্রিশ মিনিট সময় লাগতে পারে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু পুলি পিঠা।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম