ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

চুলের ধরন বুঝে ব্যবহার করুন হেয়ার প্যাক

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০২:২৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০২:২৬:৫২ অপরাহ্ন
চুলের ধরন বুঝে ব্যবহার করুন  হেয়ার প্যাক
হেয়ার প্যাকও চুলের ধরন বুঝে ব্যবহার করতে হয়। এজন্য চুলের ধরন জানা ভীষণ জরুরি।চুলের ধরনভেদে ঘরোয়া উপায়ে তিনটি হেয়ার প্যাক বানানোর পদ্ধতি দেওয়া হলো:

তৈলাক্ত চুলে শ্যাম্পু করার পরদিনই মনে হতে পারে চুলে তেল দিয়ে রেখেছেন। মাথার স্কাল্প এবং চুল তেলতেলে হয়ে যায়। তাই নিচের হেয়ারপ্যাকটি ব্যবহার করলে চুল ঝরঝরে ও নরম হবে।

উপকরণ

মেহেদির গুঁড়া, আদার রস, টি-ট্রি অয়েল, চায়ের লিকার, আপেল সাইডার ভিনেগার।

তৈরির পদ্ধতি

বাটিতে ৩ টেবিল চামচ মেহেদির গুঁড়া, ২ টেবিল চামচ আদার রস, ৩ ফোঁটা টি-ট্রি অয়েল, ২ টেবিল চামচ ঠান্ডা চায়ের লিকার এবং ১ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার মাথার চুল কয়েক ভাগে ভাগ করে স্ক্যাল্পে ও চুলে প্যাকটি লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

সাধারণ চুল অতিরিক্ত তৈলাক্ত বা শুষ্ক হয় না। এই ধরনের চুলে বিশেষ করে কমবেশি সব ধরনের হেয়ার প্যাক ব্যবহার করা যায়। তবে নিচের হেয়ার প্যাকটি খুব ভালো কাজ করবে। এটি চুলের গোড়া মজবুত ও সিল্কি করে চুল পড়া কমাবে।

উপকরণ

নারিকেলের দুধ, অ্যালোভেরা জেল, টকদই, জবার পাতা ও ফুল ।

তৈরির পদ্ধতি

ব্লেন্ডারে ৩ টেবিল চামচ নারিকেলের দুধ, একটি অ্যালোভেরা পাতার ক্বাথ অথবা অ্যালোভেরা জেল ১ টেবিল চামচ, একটি জবা ফুলের পাপড়ি ও পাতা ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ড করা মিশ্রণের সঙ্গে ২ টেবিল চামচ টকদই মিশিয়ে চুলের গোড়া এবং পুরো চুলে লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন এরপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।



শুষ্ক চুলের ধরন হলো শুষ্ক ও রুক্ষ । এজন্য প্রয়োজন ডিপ কন্ডিশনিং হেয়ার প্যাক।

উপকরণ

মেয়োনিজ, ওটস, কাঁচ দুধ

তৈরির পদ্ধতি

বাটিতে ২ টেবিল চামচ ওটস নিয়ে এতে ২ টেবিল চামচ দুধ মিলিয়ে নিন। এরপর অপেক্ষা করুন ওটস নরম না হওয়া পর্যন্ত। নরম হলে হাত দিয়ে কচলে নিন। এবার এর মধ্যে ৩ থেকে ৪ টেবিল চামচ মেয়োনিজ নিয়ে ভালোভাবে মিশান। হাতের সাহায্যে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা