ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
স্ত্রীর সাথে বিচ্ছেদ

দুধ দিয়ে গোসলের পর এক মণ মিষ্টি বিতরণ করলেন স্বামী

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:১৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:১৮:০৪ অপরাহ্ন
দুধ দিয়ে গোসলের পর এক মণ মিষ্টি বিতরণ করলেন স্বামী
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কে অভিযোগকে কেন্দ্র করে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। স্ত্রীকে তালাক দেওয়ার পর অভিনব কায়দায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। একই সাথে এলাকায় এক মণ মিষ্টি বিতরণ করে নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফলিয়া গ্রামে তার বাড়িতে এই আয়োজন করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তা দেখতে স্থানীয় উৎসুক মানুষের উপচে পড়া ভিড় জমে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের মনিহাল মৃধার ছেলে হোসেন মৃধা পেশায় প্রথম শ্রেণির মেরিন মাস্টার। একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আশরাফিয়া পিংকীর সাথে দীর্ঘ ১৮ বছর আগে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোলজুড়ে এক ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তাদের সংসারে অশান্তি চরমে ওঠে। নানা টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্ত্রীকে তালাক দিয়ে বিচ্ছেদের পথ বেছে নেন হোসেন মৃধা।

ব্যতিক্রমী এই আয়োজনের বিষয়ে হোসেন মৃধা বলেন, ‘১৮ বছরের সংসার জীবনে আমাদের তিনটি সন্তান রয়েছে। সব সুখ-শান্তি বিসর্জন দিয়ে আমি দিনের পর দিন সহ্য করেছি। কিন্তু স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে আমি চরমভাবে অতিষ্ঠ ও বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। নিজের মানসিক শান্তি এবং আমার ছেলে-মেয়েদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আজ দুধ দিয়ে গোসল করে এবং মিষ্টি বিতরণ করে নিজেকে কলঙ্কমুক্ত ও পাপমুক্ত করলাম।’

১৮ বছরের দীর্ঘ সম্পর্কের এমন করুণ পরিণতি এবং দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের এই ঘটনাটি পুরো আলফাডাঙ্গা জুড়ে এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সাধারণ মানুষের মাঝে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

কমেন্ট বক্স
দুধ দিয়ে গোসলের পর এক মণ মিষ্টি বিতরণ করলেন স্বামী

দুধ দিয়ে গোসলের পর এক মণ মিষ্টি বিতরণ করলেন স্বামী